Posts

সূত্র এবং সম্পর্কিত শব্দ

 ইংরেজি ভাষার প্রতিটি শব্দের একটা ইতিহাস অাছে- অার এই দশটা কোন ব্যতিক্রম না। এই সেকশনে অাপনি অারও ভালো পরিমাণে কিছু শব্দ জানবেন। সাথে সেইগুলোর সাথে অামরা বেসিক যে ১০টা শব্দ শিখেছি সেগুলোর সাথে সম্পর্ক বের করতে পারবেন ১. The Ego Egoist এবং Egotist দুুইটা শব্দই সেম ল্যাটিন রুট ego এর উপর তৈরি, যার অর্থ অামি। অামি Egoist এর সবচেয়ে বড় চিন্তার বিষয় অার Egotist এর কথায় পাওয়া সবচেয়ে ব্যবহৃত শব্দ :)। (Egotist শব্দের অতিরিক্ত t কে talk ভেবে অাপনি এটা মনে রাখতে পারেন যে সে নিজের বিষয়ে বকবক করে বেশি)। ego রুট নিজেই ইংরেজি একটা শব্দ হয়েছে (এটা কিন্তু ল্যাটিন রুট না, কিন্তু ওই রুট থেকে উৎপন্ন একই চেহারার শব্দ), যা দ্বারা বোঝানো হয় কারোর কাছে তার নিজের সম্পর্কে ধারণা। অাপনি যদি একজন egocentric হন, নিজেকে মহাবিশ্বের কেন্দ্রে কল্পনা করুন। রূপক অর্থে বললাম। অর্থাৎ অাপনি চরম লেভেলের egoist। অার অাপনি যদি egomaniac হন তাহলে অাপনাকে সোজা বাংলায় বলা যায় অাত্মপাগল। অর্থাৎ অাপনার নিজের প্রয়োজন, ইচ্ছা পাগলামো বা mania তে পরিণত হয়েছে। Egoist এবং Egotist দের সহ্য করা যায়, egocentric রা বিপজ্জনক কিন্তু egoma...

১০ ধরণের মানুষ

  [বি: দ্র: এই পোস্টটি নরম্যান লুইসের লেখা 'ওয়ার্ড পাওয়ার মেড ইজি'র সরাসরি অনুবাদ। ফেয়ার ইউজ করা হয়েছে] প্রত্যেকটা মানুষ, এক ভাবে হোক বা অারেক ভাবে, অনন্য। সবার পার্সোনালিটি নির্ধারণ করা হয় তার জিনগত অার পরিবেশগত কিছু ফ্যাক্টরের উপর ভিত্তি করে। চলুন অামরা পরীক্ষা করে দেখি দশটি পার্সোনালিটি টাইপ (যার মধ্যে কোনটি অাপনার নিজেরও হতে পারে) যা সংস্কৃতি, বেড়ে ওঠা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, পরিবেশের মিথস্ক্রিয়ার উপর ভিত্তি করে গড়ে উঠেছে।  এবং অবশ্যই, অামরা শব্দগুলো দিয়ে শুরু করব না, বরং অাইডিয়া দিয়ে শুরু করব। অাইডিয়াগুলো ১. অামি অাগে অাপনার জীবন খুবই সিম্পল, সরাসরি এবং সবকিছুর উপরে। অাপনার জীবনের সকল সিদ্ধান্ত একটি প্রশ্নের উপর নির্ভর করে অার সেটি হলো: "এতে অামার কী লাভ?"। যদি অাপনার স্বার্থপরতা, লোভ এবং নিজের অগ্রগতির জন্য অন্যকে হার্ট করে সেটি খুবই খারাপ হয়। "এটা একটা কঠিন পৃথিবী, ভাই, কুকুর কুকুরকে খায় অার এই সব, অার অামি, কেন পিছনে পড়ে  থাকব?" -অাপনি একজন Egoist ২. গর্বের উচ্চতা "এখন, দেখ. তুমি কি শুনেছ অামি কত টাকা কামাচ্ছি? অামি কি তোমাকে অামার লেটেস্ট কনটে...