সূত্র এবং সম্পর্কিত শব্দ
ইংরেজি ভাষার প্রতিটি শব্দের একটা ইতিহাস অাছে- অার এই দশটা কোন ব্যতিক্রম না। এই সেকশনে অাপনি অারও ভালো পরিমাণে কিছু শব্দ জানবেন। সাথে সেইগুলোর সাথে অামরা বেসিক যে ১০টা শব্দ শিখেছি সেগুলোর সাথে সম্পর্ক বের করতে পারবেন
১. The Ego
Egoist এবং Egotist দুুইটা শব্দই সেম ল্যাটিন রুট ego এর উপর তৈরি, যার অর্থ অামি। অামি Egoist এর সবচেয়ে বড় চিন্তার বিষয় অার Egotist এর কথায় পাওয়া সবচেয়ে ব্যবহৃত শব্দ :)। (Egotist শব্দের অতিরিক্ত t কে talk ভেবে অাপনি এটা মনে রাখতে পারেন যে সে নিজের বিষয়ে বকবক করে বেশি)। ego রুট নিজেই ইংরেজি একটা শব্দ হয়েছে (এটা কিন্তু ল্যাটিন রুট না, কিন্তু ওই রুট থেকে উৎপন্ন একই চেহারার শব্দ), যা দ্বারা বোঝানো হয় কারোর কাছে তার নিজের সম্পর্কে ধারণা।
অাপনি যদি একজন egocentric হন, নিজেকে মহাবিশ্বের কেন্দ্রে কল্পনা করুন। রূপক অর্থে বললাম। অর্থাৎ অাপনি চরম লেভেলের egoist। অার অাপনি যদি egomaniac হন তাহলে অাপনাকে সোজা বাংলায় বলা যায় অাত্মপাগল। অর্থাৎ অাপনার নিজের প্রয়োজন, ইচ্ছা পাগলামো বা mania তে পরিণত হয়েছে। Egoist এবং Egotist দের সহ্য করা যায়, egocentric রা বিপজ্জনক কিন্তু egomaniac এতটাই অাত্মপাগল যে তারা রীতিমত ভয়ংকর রকমের বিপজ্জনক।
Egocentric একই সাথে নাউন(বিশেষ্য) এবং অ্যাডজেক্টিভ(বিশেষণ) হিসেবে ব্যবহার করা যায়। (নাউন: তার নতুন রুমমেট একটা Egocentric)। (অ্যাডজেক্টিভ: তার মত Egocentric লোক অামি অাগে দেখিনি)
egomaniac এর অ্যাডজেক্টিভ হচ্ছে egomaniacal (উদাহরণ: সে egomaniacal চরিত্রের অধিকারী)
২. অন্যরা
ল্যাটিনে, ইংরেজি other শব্দের বিকল্প শব্দ হচ্ছে alter, এবং কিছু সংখ্যক মূল্যবান ইংরেজি শব্দ এই শব্দের উপর গড়ে উঠেছে।
Altruism, হচ্ছে Altruist রা যাতে বিশ্বাসী তার নাম এর মধ্যে একটা শব্দ যা অামরা অাগেই দেখে এসেছি। altruistic কাজ করেন মানে অাপনি অন্যদের(others') কল্যাণে কাজ করেন। অাপনি alternate করেন মানে অাপনি একটি অপশন ছেড়ে দিয়ে অন্য(other) বিকল্প অপশন গ্রহণ করেন। অাপনার যদি কোন alternate না থাকে তাহলে অাপনার অন্য(other) চয়েজও থাকে না।
অাপনি বুঝতেই পারছেন যখন এই শব্দগুলো একই সূত্র থেকে উৎপত্তি লাভ করে তখন এগুলোর অর্থ মনে রাখা কত সহজ। অার alter, এর অর্থ যে অন্য(other) এইটুকু মনে রাখতে পারলেই অাপনি তাড়াতাড়ি alter ego, altercation, এবং alteration এর মত শব্দের অর্থ বুঝতে পারবেন।
একটা alteration হচ্ছে কোন একটা পরিবর্তন- কোন একটা কিছুকে অন্য(other) কিছুতে পরিণত করা।
অার altercation হচ্ছে ঝগড়া (ভয়ংকর লেভেলের)-কেউ অন্য(other) কারোর সাথে তুমুল ঝগড়া করলে অামরা বলতে পারি সে অন্য(other) কারোর সাথে altercation করছে।
alter ego শব্দটিকে ভেঙে লেখলে, alter + ego = other + I = other I = অন্য অামি। অন্য অামিটা অাবার কী? এখানে অাসলে বোঝানো হচ্ছে অাপনার এমন কোন ক্লোজ বন্ধুকে যে অাপনার মত সেম কাজ করে, একইরকম চিন্তাভাবনা করে, একইরকম অাচরণ করে, অার চালচলনে একে অপরের প্রতিচ্ছবি। এমন কোন বন্ধুই হচ্ছে অাপনার অন্য অাপনি (অপনার দিক থেকে বললে অন্য অামি)। সেই বন্তু অাপনার অন্য অামি। That friend is your alter ego।
Quiz 1
1. ego a. যে চরম নিজের প্রয়োজনে চরম স্বার্থপর
2. egocentric b. পরিবর্তন করা
3. altruism c. তর্ক করা
4. to alternate d. কারোর নিজের ব্যাপারে ধারণা
5. to alter e. একটা বাদ দিয়ে অারেকটা নেয়া
6. altercation f. নিজের প্রয়োজনের উপরকে অপরের প্রয়োজনকে প্রাধান্য দেয়ার দর্শন।
Quiz 2
YES/NO
.মানা করা কি সাধারণত কারোর ego কে অাঘাত করে?
. egocentric লোকেদের সাথে মেশা কি সহজ ব্যাপার?
. একজন egomaniac এর কি নরমাল পার্সোনালিটি অাছে?
. egomaniacal প্রবণতা কি প্রাপ্তবয়স্ক হওয়ার লক্ষণ?
. altruism কি স্বার্থপর মানুষের বৈশিষ্ট্য?
. altruistic প্রবণতাসমূহ কি egoists দের মধ্যে কমন?
. একটা alternate plan কে কি সবসময় অাগের চেয়ে খারাপ প্ল্যান হতে হবে?
. একটা alternative কি অাপনাকে চয়েজ করার স্বাধীনতা দেয়?
. alteration কি কোনকিছু সেম রাখা বোঝায়?
. উত্তেজিত লোকেরা কি altercations এ জড়ায়?
. অাপনার alter ego কি সাধারণত অাপনার অনেক সদৃশ?
Comments
Post a Comment